09-16-2025

আমরা প্রতিদিন ডিজাইন দেখি—অ্যাপ খুললে, ওয়েবসাইট ব্রাউজ করলে, এমনকি রাস্তার সাইনবোর্ডে। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, সেই ডিজাইনের ভাষাটা সবসময় একরকম? হোক সেটা Google-এর Material Design, Apple-এর Human Interface Guideline, বা Microsoft-এর Fluent UI—সবই যেন একটা “বিশ্ব ডিজাইন” মানচিত্রের কথা বলে, যেখানে শুধুই পশ্চিমা চিন্তাধারার আধিপত্য।
আমার প্রশ্ন হলো—তাহলে এশিয়ান ডিজাইন কোথায়? Silicon Valley থেকে কিন্তু আমরা ডিজাইন শিখিনি। হাজার বছর আগেই ভারতীয় উপমহাদেশে মান্ডালার layered symmetry, চীনের Tang Dynasty-তে flowing calligraphy, জাপানের Zen aesthetics, কিংবা ইসলামী আর্টের জ্যামিতিক নিখুঁত প্যাটার্ন প্রমাণ করে—আমরাও জানতাম রং, ছন্দ, আর স্পেস কাকে বলে।
মান্ডালার প্রতিটি স্তর মানসিক উন্নতির প্রতীক ছিল।
চাইনিজ ক্যালিগ্রাফিতে ব্রাশ স্ট্রোক মানে ছিল আত্মার ভাষা।
জেন গার্ডেনে মিনিমালিজম মানে ছিল শূন্যতার শ্রদ্ধা।
কিন্তু যখন ডিজাইন “স্ট্যান্ডার্ড” হলো, তখন এইসব ধারাকে রাখা হলো জাদুঘরের দেয়ালে।
১৮শ শতকের শেষ দিকে ইউরোপে শুরু হয় শিল্প বিপ্লব। মেশিনে তৈরি জিনিসের জন্য দরকার পড়ে efficiency, replication, আর symmetry। হঠাৎ করেই মানুষের হাতে বানানো craft হয়ে গেলো “অপচয়”—কারণ সেটা scalable না। ( কিন্তু এখানে একটা বিষয় হলো যখন কমার্শিয়াল ভাবে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার চিন্তা করা হয় তখন এই “হাতের craft মানে অপচয়” কথাটা আমার কাছে সত্যি মনে হয়। এটা নিয়ে আর একদিন আলোচনা করবো।)
এখানেই আসে Bauhaus School (জার্মানি, ১৯১৯), যেখানে ঘোষণা করা হয়—”Form follows function.” মানে, যা দরকার তাই থাকুক।
এই থিওরি West-এর ডিজাইনের বেদবাক্য হয়ে যায়।
আর East?
আমাদের design philosophy ছিল layered, symbolic, sometimes even spiritual. কিন্তু efficiency-এর দৌড়ে এসবকে বলা হলো “ornamental,” “non-functional,” “ethnic”—মানে আধুনিক নয়।
ব্রিটিশরা ভারত, চীন, জাপান, কোরিয়া, আর দক্ষিণ-পূর্ব এশিয়াকে শুধুই শাসন করেনি, cultural মানদণ্ডও তৈরি করেছে। তাদের মতে—তোমাদের ডিজাইন oversaturated, noisy, unrefined।
কাজেই, Mughal motif বা নকশী কাঁথা এম্ব্রিডারি—সবই “folk art” হয়ে গেলো, যেখানে Helvetica বা Swiss grid হলো “modern design.”
উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের নিজেদের চোখেই আমাদের শিল্পকে ছোট করে শিখিয়েছে। তাই তো আজও Figma, Canva বা Behance-এ ঢুকলে কোন “Asian design” চোখে পড়ে না, পরে “Asian folk design”
Behance-এর ২০২৪ ট্রেন্ড রিপোর্টে Top 50 project এর মধ্যে ৪৭টি Western aesthetic।
Google Fonts-এ প্রচলিত East Asian script-ভিত্তিক ফন্ট মাত্র ~৫%।
Figma Community-তে trending design system বা UI kit—প্রায় ৯৮% Western-influenced।
আমরা ব্যবহার করি—but design করি না।
Steve Jobs যখন “simplicity is the ultimate sophistication” বললেন, সেটা কেউ জানলো না যে তিনি নিজে Zen Buddhism-এর অনুসারী ছিলেন, যেখানে design মানে শুধু ফর্ম নয়, বরং ফোকাস। কিন্তু আজকে Western minimalism মানে—white space, grey tone, clean grid।
আর জেন মিনিমালিজম মানে ছিল: “শূন্যতাও কথা বলে, যদি তুমি শোনো।”
এই দুইটার পার্থক্য huge।
Zen ছিল অনুভব, Western minimalism efficiency।
আমরা বলি—“Design is universal.”
কিন্তু তার মানে যদি হয় সবাইকে একটা স্কেলে মাপা, তাহলে সেটা universality নয়—তা হলো meritocracy through Western lens.
যেখানে Hindu pattern “busy”, Chinese brush “inconsistent”, আর Bengali art “traditional” ট্যাগ পায়, সেখানে Helvetica-ই “clean,” Material Design-ই “accessible।”
ফেরা মানে পুরনোকে টেনে আনা না। বরং হারিয়ে যাওয়া বৈচিত্র্যকে আবার ডিজাইন টেবিলে আনা। ডিজাইন শুধু efficiency না, এটা একেক কালচারের চেতনার ভাষা।
আমার বিশ্বাস, নতুন প্রজন্মের ডিজাইনাররা এই খালি জায়গাটা দেখতে পারবে। তারা নতুন মান্ডালা আঁকবে, নতুন ছন্দ খুঁজবে, নতুন ব্যাকরণ তৈরি করবে। আমি এটা বলছি না মান্ডালা মানেই সুন্দর কিছু হবে। একটা জিনিস সবার মাথায় রাখা উচিত সব কালচার সুন্দর, কিন্তু এই কালচার কারা excusion করছে সেটা খুব গুরত্বপুর্ন।
ডিজাইন future-এর কথা বলে ঠিকই—but সেটাতে past-এর স্মৃতি থাকলে তবেই সেটা পূর্ণতা পায়।” আমার মতে মডার্ন বলে কিছু নেই এটা শুধু মাত্র একটা ট্যাগ, মডার্ন হলো অতীতেত ভুল আর ১০০ জনের পয়েন্ট অফ ভিউকে নিয়ে নিজের পয়েন্ট অফ ভিউ বানানো। এবং সেই পয়েন্ট ভিউ যদি
১ টা তালি পেলে খ্যাত
২০ টা তালি পায় ভালো
৫০টা তালি পায় মডার্ন
১০০ টা তালি পেলে ট্রেন্ড।
যে ১০১ নাম্বারে থাকা মানুষ বলা শুরু করে “আরে এটা খ্যাত।”